Stock Bangladesh News


দু'মাসে এডিপির ৮ শতাংশ বাস্তবায়ন

Sep2012 24

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের ৮ শতাংশ বা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার কাজ বাস্তবায়িত হয়েছে। আলোচ্য সময়ের এই বাস্তবায়ন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম দুই মাসে বাস্তবায়িত হয়েছিল মাত্র ৬ শতাংশ বা দুই হাজার ৬২২ কোটি টাকার কর্মসূচি।
গতকাল রোববার পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ প্রতিষ্ঠান আইএমইডি দুই মাসের বাস্তবায়ন প্রতিবেদন চূড়ান্ত করেছে। দলিলটি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকারের অনুমোদনের অপেক্ষায়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত প্রথম দুই মাসে মোট বরাদ্দের ৮ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে ৮ শতাংশ। আর প্রকল্প সাহায্য বাস্তবায়িত হয়েছে ৬ শতাংশ। গত ২০১১-১২ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়িত হয়েছিল মাত্র ৬ শতাংশ বা ২ হাজার ৬২২ কোটি টাকার কর্মসূচি। আর ২০১০-১১ অর্থবছরের আগস্ট পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল মাত্র ৬ শতাংশ বা ২ হাজার ৩৭৬ কোটি টাকা কর্মসূচি। প্রসঙ্গত, চলতি অর্থবছরের জন্য সরকার ৫৫ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়। ১ হাজার ৩৭টি চলমান প্রকল্পের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়। তবে নতুন অনুমোদন পাওয়া প্রকল্পসহ এখন প্রায় ১১শ' প্রকল্প চলমান। এ বরাদ্দের মধ্যে সরকারি তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে ৬১ শতাংশ বা ৩৩ হাজার ৫০০ কোটি টাকা।

আর প্রকল্প সাহায্য হিসেবে নেওয়া হবে ৩৯ শতাংশ বা ২১ হাজার ৫০০ কোটি টাকা।

Source :samakal

Hotline:

+880 (02) 8189295
+880 (02) 8189296
+880 (02) 8189297
StockBanlgadesh Course Book

Upcoming Courses

Advanced Technical Analysis Pro
May 17, 13 To Jun 15, 13

Basic Technical Analysis (2-Days Long Executive)
May 31, 13 To Jun 01, 13

Basic Fundamental Analysis
Jun 14, 13 To Jun 29, 13

Income Tax in Finance Act 2013
Jun 21, 13 To Jun 21, 13