Stock Bangladesh News


বাজার ধসে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করেছে এসইসি

Sep2012 24

পুঁজিবাজারে ২০১০ সালের মহাধসে ক্ষতিগ্রস্ত ১৬ লাখ ৪৮ হাজার ৮৩ জন বিনিয়োগকারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৃহস্পতিবার এসইসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরাই মার্জিন ঋণের সুদ মওকুফ সুবিধা পাবেন এবং আইপিওতে কোটা সুবিধা পাবেন। সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে তাঁরা এই সুবিধা পাবেন।
এসইসির ওয়েবসাইটের প্রকাশিত তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও মার্চেন্ট ব্যাংকগুলো মিলিয়ে মোট ১৬ লাখ ৪৮ হাজার ৮৩ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর তথ্য দেয়া হয়েছে। এর মধ্যে ডিএসইতে ২০৮টি ব্রোকারেজ হাউজের ১৪ লাখ ৪০ হাজার ১৪৮জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর তালিকায় রয়েছে। এদের মধ্যে মার্জিন ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যা ৫১ হাজার ৬৮০ জন। আর মার্জিন ঋণ না নিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন ৬ লাখ ৯৪ হাজার ২৩৪ জন।
এদিকে, সিএসইতে ৭৯টি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেন এমন ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন এক লাখ ৬৬ হাজার ৪৪৩ জন। মার্জিন ঋণ নিয়েছেন এমন বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন ৪৯ হাজার ৪২ জন। আর মার্জিন ঋণ না নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০১ জন।
আর ৫০টি মার্চেন্ট ব্যাংকের মধ্যে তহবিল ব্যবস্থাপনাকারী ২৮টি মার্চেন্ট ব্যাংকের ৪১ হাজার ৪৯২ জন বিনিয়োগকারী রয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর তালিকায়। এদের মধ্যে মার্জিন ঋণ নিয়েছেন এমন বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন ৩৮ হাজার ৯৪৬ জন। আর মার্জিন ঋণ না নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীর তালিকায় রয়েছেন ২ হাজার ৫৪৬ জন।
প্রাপ্ত তথ্য মতে, ডিএসইর ৭৬টি ব্রোকারেজ হাউসকে বিশেষ স্কিমের আওতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে মার্জিন ঋণের ৫০ শতাংশ সুদ মওকুফ করতে প্রতিষ্ঠানগুলোর ব্যয় হবে ৪৪৪ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা। এদিকে, সিএসইর ২৭টি প্রতিষ্ঠানকে মার্জিন ঋণের ৫০ শতাংশ সুদ মওকুফ করতে ব্যয় হবে ৬৮ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা।
 প্রসঙ্গত, ২০১১ সালে দ্বিতীয় দফায় পুঁজিবাজারে ধস নেমে আসে। এ ধস মোকাবেলায় বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। গত বছরের ২১ নবেম্বর ঘোষিত ওই প্যাকেজের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়.

Source : dailyjanakantha

Hotline:

+880 (02) 8189295
+880 (02) 8189296
+880 (02) 8189297
StockBanlgadesh Course Book

Upcoming Courses

Basic Technical Analysis (2-Days Long Executive)
May 31, 13 To Jun 01, 13

Basic Fundamental Analysis
Jun 14, 13 To Jun 29, 13

Income Tax in Finance Act 2013
Jun 21, 13 To Jun 21, 13