Stock Bangladesh News


লঙ্কা-বাংলা ফাইন্যান্সের রাইট অনুমোদন

Feb2012 01

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসি’র ৪১৮তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। এসইসি’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, প্রতিষ্ঠানটির বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যুমূল্য ১০ টাকা। আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটি নতুন করে মোট ৮ কোটি ২৩ লাখ ৫১,৫০০টি রাইট শেয়ার ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে উত্তোলন করবে ৮২ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকা। এ অর্থের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলধন কাঠামো শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাসেল-২ এর শর্ত পরিপালন করবে বলে এসইসি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এডভাইজার্স লিমিটেড। ডিএসই সূত্রে পাওয়া তথ্যমতে, বতমানে পুঁজিবাজারে লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেডের ৮ কোটি ২৩ লাখ ৫১৫০০টি শেয়ার রয়েছে। যা পুঁজিবাজারে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানটির শেয়ারের ৫৬ দশমিক ৬%। আর উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৩.৪% শেয়ার।
প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২ কোটি ৪০ লাখ টাকা। আর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির রিজার্ভ ও সারপ্লাস ফান্ডের থাকা অর্থের পরিমাণ ২৮৭ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। লঙ্কা-বাংলা ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

source:http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=33210:2012-01-31-15-55-47&catid=50:2010-09-02-11-23-25&Itemid=90

Hotline:

+880 (02) 8189295
+880 (02) 8189296
+880 (02) 8189297